রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আমিনুর রশিদ এমরানের মুক্তির দাবীতে ছাত্রদলের মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় জোটের ডাকা অবরোধের সমর্থনে ও হবিগঞ্জ পৌর বিএনপি‘র সভাপতি আমিনুর রশিদ এমরানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুসা আহাম্মদ দিপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ঈদগাহ থেকে শুরু হয়ে পৌর বাস টার্মিনাল মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক শামীম, যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার জুমন মেম্বার, রমজান মিয়া, রাশেদুজ্জামান রকি, সাইদুল, জাহাঙ্গীর, ইমন, সাকিল, নয়ন, আশিক ও জমশের প্রমূখ। এ সময় বক্তাগণ অবিলম্বে আমিনুর রশিদ এমরানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানায়। অন্যথায় জেলা ছাত্রদল আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com