শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ-৪ আসনে জাকির হোসেন চৌধুরী অসীমের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বাহাদুর বেপারীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, ঢাকাস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ মোঃ সেলিম, আহাদ ফকির, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলমগীর হোসেন টিপু, সাধারণ সম্পাদক শাহ মোঃ কামাল, ছাত্রলীগ নেতা মহসিন, শিপন, খোকন, নাদিম, মেহেদী, বাপ্পী, জুয়েল ও রুবেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com