শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে রোগী দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ইউপি মেম্বার কুদরত উল্লাহ

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ রোগী দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন ইউপি মেম্বার কুদরত উল্লাহ (৫৫)। গত সোমবার রাত ১০ টায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পৌর এলাকার সামিরা-সাম্মি স’ মিলের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের লাশ পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের বক্তারপুর গ্রামে পৌছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। জানাযায়, সোমবার রাতে ইউপি মেম্বার কুদরত উল্লাহ তার অসুস্থ মামাতো ভাইকে দেখতে পশ্চিমতিমিরপুর অভিমূখে রিক্সাযোগে রওয়ানা হয়। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীতমূখী সিএনজি অটোরিক্সার মূখোমূখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com