শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ছাত্রদল নেতাকর্মীদের প্রতি সৈয়দ মুশফিক আহমেদের আহ্বান

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার এর ছাত্র-গণ আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা ও অধীনস্থ সকল ইউনিট এর নেতৃবৃন্দকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ। দেশের এই ক্রান্তিকালে সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে নিজেদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন-এ আন্দোলন শুধু খালেদা জিয়া বা বিএনপি জোটের নয়, বরং যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এ সরকার সেই নির্যাতিত নিস্পেষিত জনগণের মুক্তির আন্দোলন কোন চাওয়া পাওয়ার জন্য নয়। নৈতিক দায়িত্ববোধ থেকেই জনগণের মুক্তির এ আন্দোলনে সকল ছাত্র-জনতাকে শরীক হওয়ার জন্য জোরালো আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com