সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আজমিরীগঞ্জে পুকুর থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পুকুর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী হচ্ছেন-কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভাটি রাজিবপুর গ্রামের নান্টু দেব নাথ (৪৫)। তিনি আজমিরীগঞ্জ বাজারের দয়াল হার্ডওয়্যার এন্ড মেশিনারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-রবিবার রাতে ব্যবসায়ী নান্টু দেব নাথ নিখোঁজ হন। বহু খোজাখুজির পর গতকাল সোমবার সকাল  ১১টার দিকে তার দোকানের পিছনে অবস্থিত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় প্রায় ৪০ কেজি ওজনের লোহার রড বাধা ছিল। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে। লাশটি যাতে ভেসে না উঠতে পারে সেজন্য শরীরে লোহার রড বেধে লাশটি ডুবিয়ে রাখে ঘাতকরা।
নান্টু দেব নাথের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী ও ২ সন্তান আজমিরীগঞ্জ ছুটে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নান্টু দেব নাথ সহজ সরল জীবন যাপন করতেন। কারও সাথে তার কোন ঝামেলা ছিলনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com