সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে হরতালের সমর্থনে ২০ দলের বিক্ষোভ মিছিল’

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ গতকাল বিকাল ৫টার দিকে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে নবীগঞ্জ ২০ দলীয় জোট। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। উক্ত পথসভা নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর বিএনপির সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী, মুসফিকুজ্জামান চৌধুরী নোমান, জামায়াতে ইসলামী পৌর আমির সাইদুল হক চৌধুরী সাদিক, জামায়াত নেতা আব্দুল মুকিত পাঠান, মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকের চৌধুরী এমরান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক সাহেব আলী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী, সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংগঠনিক জিতু মিয়া সেন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যোশেফ বকত চৌ:, শাহিদ আহমেদ তালুকদার, শাহ্ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, জাকিরুল ইসলাম জাকির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পরান আহমেদ শানু, আঃ শহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির আহমেদ চৌধুরী, সমিরুল হক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, জুনেদ আহমেদ, ছাত্রশিবির নেতা আল-আমিন, আলিমুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন গুম ও ক্রসফায়ার করে গণ-আন্দোলন বন্ধ রাখা যাবেনা, এই সরকার ইয়াহিয়া ও আইয়ূব খানের মত আচরণ করছে। জণগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতা-কর্মীদের যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আরো বলেন বন্দীশালায় আটক সকল রাজ-বন্দীদের নি:শর্ত মুক্তি দাবী করা হয় এবং সরকারের পদত্যাগের মাধ্যমে মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করা হবে। এসময় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com