সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে জীপ দুর্ঘটনায় চালকসহ ৩২ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে যাত্রীবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ৩২ জন আহত হয়েছে। বিশ্বাস এন্টারপ্রাইজ নামক দুর্ঘটনা কবলিত গাড়ীটি (ঢাকা-ক-১৪০৬) বানিয়াচং উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাহমুদ বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে।
গতকাল শনিবার বেলা দেড়টায় বিথঙ্গল যাবার পথে উপজেলা সদরের লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় গাড়ীর চালক আবুল ফজল (৪২), হেলপার সুমন (১৬)সহ ১০ জনকে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আহত নুরুল ইসলাম (৫০) ও হৃদয় মিয়া (১৪) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর এবং গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা লক্ষী রাণী বৈদ্য (২৪), সূর্যকান্ত দাস (৫৫), খাদিজা আক্তার (২৫) ও আবুল কাশেম (৬০) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও সুনীল বৈদ্য (৩৫), রিতা বৈদ্য (৮), রিশমা বৈদ্য (৩)সহ আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহত নুরুল ইসলাম জানান, গাড়ীর ভেতরে ২২ জন ছাড়াও ছাদে ৮ জন যাত্রী ছিল। চালক হেলপারসহ গাড়ীতে প্রায় ৩২ জন ছিল যাদের সবাই আহত হয়েছেন। জীপ শ্রমিকরা জানান, যাত্রাপাশা আশকর উল্লা মসজিদ সংলগ্ন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরু করায় আজমিরীগঞ্জ ও বিথঙ্গল এলাকায় গাড়ী লামাপাড়ার সরু রাস্তা দিয়ে চলাচল করতে হয়। একারণে জীপ, সিএনজি, টমটমসহ সব ধরণের যানবাহন দুর্ঘটনায় পড়ে থাকে। ঠিকাদার মুল সড়কে গাড়ী চলাচলের বিকল্প ব্যবস্থা না করে ব্রীজ ভেঙ্গে ফেলায় এমন দুর্ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com