রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পূর্ব বিরোধের জের ধরে ॥ শহরে দিন-দুপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে এক এসএসসি পরীক্ষার্থী ও তার পিতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গেইটের সামনে সড়কে এ ঘটনাটি ঘটেছে। আহত পরীক্ষার্থীর নাম ইসমাইল জামান প্রান্ত (১৬)। সে শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবকলীগ নেতা শিরু চৌধুরীর ছেলে।
আহত শিরু চৌধুরী (৪০) জানান, তার পুত্র এসএসসি পরীক্ষার্থী ইসমাইল জামান প্রান্ত গতকাল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা শেষে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র থেকে বের হয়। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসা মাত্র পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন প্রান্তর উপর হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপুরি ছুরিকাঘাতে প্রান্ত গুরুতর আহত হয়। এসময় প্রান্তর পিতা শিরু চৌধুরী পুত্রকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্র্বৃত্তরা পালিয়ে যায়। আহত পিতা-পুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ওসি জানান, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com