রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

বাহুবলে ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ৬০৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জুলহাস (২৫), একই উপজেলার পশ্চিমভাগ গ্রামের মনফর আলীর পুত্র আলী হোসেন (৩২) ও নাছিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মলাই মিয়ার পুত্র লিটন (৩০)। গতকাল ভোর ৬ টারদিকে বাহুবলের ক্রাইম জোন হিসেবে খ্যাত মিরপুরের দক্ষিণে মহাশয়ের বাজারের পাশে ওই ৩ জন সন্দেহজনক চলাফেরার সময় স্থানীয় জনতা কৌশলে তাদের আটক করেন। আটকের পর তাদের শারীরিক ভাবে কিছুটা আঘাত জনিত আলামত পরিলতি হলে তাদের কাপড় চুপড় তল্লাশী চালালে ছুরি চাকু ইত্যাদি পাওয়া যায়। এসময় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের অসংলগ্ন কথাবার্তায় ডাকাত বলেই প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে টহল পুলিশকে খবর দিলে কামাইছড়া ক্যাম্পের ইনচার্জ এএসআই জিয়াউর রহমান মহাশয়ের বাজার গিয়ে জনতার কাছ থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, ওই ৩ ডাকাতই জেলার কুখ্যাত অপরাধ কর্মের হোতা ভাংগারী মখলিছের সহয়োগী। মখলিছের বাড়িও আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com