রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবিগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাবনার সাথিয়ার বনগ্রাম ও ঘোষপাড়ায় শতাধিক সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন, লুটপাটসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও মন্দির ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদ। গতকাল শনিবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইশকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রাম্মচারী, হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নলিনি কান্ত রায় নিরু, হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ বিশ্বাস, যুগ্ম সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। সমাবেশে হবিগঞ্জ ইশকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রাম্মচারী বলেন, বর্তমান সরকারের আমলে হিন্দুদের উপর সবচেয়ে বেশী নির্যাতন হয়েছে। হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী বলেন, দেশে জাতীয় সংসদ নির্বাচন আসলেই হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। তিনি বলেন, হিন্দুরা কারও সম্পত্তি নয়। তিনি সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com