শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মাদক সম্রাট আদর আলী ফেনসিডিলসহ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট আদর আলীকে ফেন্সিডিল বিক্রিকালে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। গতকাল রবিবার সন্ধ্যায় আদর আলী নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছিল। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এলাকাবাসী জানান-তার বাড়িতে মাদকের আস্তানা গড়ে উঠার ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ বিপদগামী হচ্ছে। এতে করে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জ ও নবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক সম্র্রাট আদর আলীর মান্দারকান্দি গ্রামের আস্তানায় প্রতিদিন ভীড় জমায়। পুলিশ প্রশাসন বিভিন্ন সময় গ্রেফতার অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com