বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

শহরতলীর বড় বহুলা থেকে মাদক ব্যবসায়ী আয়াত আলী ফেনসিডিলসহ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৭০৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ শহরতলীর বড় বহুলা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর ভাই আয়াত আলীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আয়াত আলীর কামড়ে গুরুতর আহত হয়েছে সদর থানার এসআই ইকবাল বাহার। মাদক চোরাচালানের খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার রাত ৯টায় শহরতলীর বড় বহুলা বাইপাস রোডে অভিযান চালায়। এ সময় কেরামত আলী জামে মসজিদের সামন থেকে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আয়াত আলী পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই ইকবাল বাহারের বাম হাতে সজোড়ে কামড়িয়ে জখম করে। এ সময় মাদক সম্রাট সৈয়দ আলী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আয়াত আলীর কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে এসআই ইকবাল বাহারকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনায় এসআই ইকবাল বাহার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় আয়াত আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন। উল্লেখ্য, মাদক সম্রাট সৈয়দ আলী দীর্ঘদিন ধরে হবিগঞ্জ বড় বহুলা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যাদি বিক্রি করে আসছিল। সে একাধিকবার মাদক মামলায় হাজতবাস করেছে এমনকি মাদক মামলায় তার যাবজীবন সাজাও হয়েছিল তার কিন্তু আইনের ফাঁক ফোঁকরে সে বারবার জেল থেকে বের হয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com