বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

হবিগঞ্জ পৌরসভার নাগরিকগণ যেন উন্নয়ন বঞ্চিত না হয় সেদিকে পৌর পরিষদকে সজাগ থাকতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ। গতকাল রাত সাড়ে ৯ টায় সংসদ সদস্যের বাসভবনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পৃথক পৃথক ফুলের তোড়া পৌরপরিষদ ও পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে এডঃ মোঃ আবু জাহির এমপি’র হাতে তুলে দেয়া হয়। সৌজন্য সাক্ষাতকালে এডভোকেট মোঃ আবু জাহির এমপি পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মচারী সংসদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষেপে বিভিন্ন দিক নিদের্শনা তুলে ধরেন। তিনি বলেন পৌরসভা একটি জনসেবামুলক প্রতিষ্ঠান। পৌরসভার নাগরিকগন যাতে কোনভাবেই উন্নয়ন অথবা সেবা বঞ্চিত না হন সে দিকে সকলকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। মোঃ আবু জাহির এমপি বলেন নতুন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম এবং পরিষদের সকল সদস্যকে আন্তরিকতা ও সমন্বয়সাধনের মধ্য দিয়ে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন পৌরসভার বিদ্যুত, পানি, পরিচ্চছন্নতা, পানি নিস্কাশন, মশক নিধন, অবকাঠামো উন্নয়নসহ সকল কর্মকান্ডে গতিশীলতা আনতে সবাইকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে কোন প্রকার অবহেলা করা যাবে না। সৌজন্য সাক্ষাতকালে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ছাড়াও কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা। কাউন্সিলদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ দাস হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা ও অভিভাবক হিসেবে পৌরসভার সকল কর্মকান্ডে এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সহযোগিতা কামনা করেন। সাথে সাথে তিনি হবিগঞ্জে মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়ায় সংসদ সদস্য ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com