বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

গজনাইপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার ॥ রাজনীতির নামে মানুষ হত্যা জ্বালাও পোড়াও করা যাবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, সব দলেরই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালন করার অধিকার রয়েছে। কিন্তু রাজনীতির নামে মানুষ হত্যা জ্বালাও পোড়াও করা যাবে না। রাজনীতি হতে হবে মানুষের জন্য। মানুষকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না। নেতা হয়ে ঘরে বসে নির্দেশ দিয়ে সহিংসতা ঘটিয়ে এর দায় এড়াতে পারবেন না। অবশ্যই নেতাদেরকে এর দায় দায়িত্ব নিতে হবে। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপরোক্ত কথা গুলো বলেন।
গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের সভাপতিত্বে ও এম.এ.মুহিতের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নূরে আলম ছিদ্দিকী, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, বিএনপি নেতা শাহ গোলাম ইজদানী শামীম, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, ইউপি সদস্য যুবলীগ নেতা জমসেদ আলী, আজমল হোসেন, বিশিষ্ট মুরুব্বী দিলাওর আলী, আব্দুর রশীদ, ইউপি ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবীগঞ্জ থানার ইনচার্জ লিয়াকত আলী, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, ইউপি সদস্য যুবদল নেতা শাহ মুস্তাকিম, ইউপি সদস্য যুবদল নেতা আলফাজ মোঃ আনফাল, সাবেক ইউপি সদস্য  জাহেদ আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, রুহেল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com