সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৮ ॥ খড়ের স্তুপে আগুন

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৮৮ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। এ সময় খড়ের স্তুপে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই গ্রামের নিয়ামত কাজী, বাচ্চু মেম্বার ও কাছম আলী একটি সালিস বৈঠক করে বাড়ি ফিরছিলেন। তারা প্রতিপক্ষ মর্তুজ আলী মাষ্টারের বাড়ির রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা মর্তুজ আলীর লোকজন ওই ৩জনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা আহত হলে রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গতকাল শনিবার সকালে নিয়ামত কাজীর ছেলে শাকিল গ্রামের দক্ষিণের হাওরে গরু নিয়ে যাওয়ার সময় ফের মর্তুজ আলীর লোকজন আক্রমন করতে চাইলে শাকিল দৌড়ে বাড়িতে পালিয়ে আসে। এরপরই উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া (৩০), আব্দুর রহিম (৩৫), আফরোজ মিয়া (৩৫), আমেনা খাতুন (২৫) ও ফেরদৌস (৪০)সহ ৮জন আহত হয়। এ সময় একটি খড়ের স্তুপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com