শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরের শায়েস্তানগর এলাকায় দেয়াল জুয়েলারী দোকানে ভেঙ্গে চুরি

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৮৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোডে একটি জুয়েলারী দোকানে দুঃসাহসিক চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনাটি ঘটে। দোকান মালিক ও পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে পইল রোডের প্রিয়াংকা শিল্পালয়ের পেছনের দেয়াল ভেঙ্গে ভেতরে  প্রবেশ করে দর্র্বৃত্তরা। দোকানের লোহার সিন্দুক ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে শো-কেসে সাজিয়ে রাখা সোনা-রূপার জিনিস, ডিজিটাল মাপার যন্ত্র ও ক্যাশবাক্সে থাকা নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা দোকানের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের নামাজের সময় মুসল্লীরা দোকানের ভেতর থেকে ধোয়া বেরুতে দেখে দোকান মালিককে খবর দেন। খবর পেয়ে তিনি দোকান খুলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে দোকান মালিক প্রদীপ দেব বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
দোকান মালিক জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com