সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও কারাগারে আটক নেতাদের মুক্তির দাবীতে গতকাল বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ করে। ছাত্রনেতা মিল্টন চৌধুরীর সভাপতিত্বে ও রাজিব ভট্রাচার্য্যরে পরিচালনায় বক্তব্য রাখেন জুনেদ আহমদ, তপন মালাকার, রকি আহমদ, বাপ্পি আচার্য্য, উজ্জল চৌধুরী, লেবু মিয়া, জাহেদুর রহমান, শয়ন আহমদ, মোজাক্কির, জামিল, রাজন, সাফি, মান্না, শাওন, মাহবুব, শাহ শিপু, সোহাগ, শিহাব, সাকিল, আশিক, রুবেল, রিপন, আশ্রাদুল, মোজাম্মিল ও খয়ের প্রমূখ।
সমাবেশে বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বেগম জিয়ার কিছু হলে এবং তাকে মুক্তি না দিলে নবীগঞ্জকে অচল করে দেয়া হবে। সেই সাথে নবগিঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com