শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগস্থ বাড়ী পরিদর্শনে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গত সোমবার নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ী পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের দেয়া আগুনে ভস্মিভুত বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ রায়, বীরেন্দ্র দাশ, অমৃত দাশ, দিলন রায়, অরুন শীল ও সুনীল রায়ের বাড়ী পরিদর্শনকালে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র রায়, তদন্ত কর্মকর্তা ফরহাদুজ্জামান মুহিত প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন এবং দোষীদের শাস্তি দাবী করেন। এসময় জেলা সভাপতি শেখ শাহনুর আলম ছানু মোবাইল ফোনে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন এবং অগ্নিসংযোগের সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানান। তিনি ক্ষতিগ্রস্থদের সরকারীভাবে সহায়তারও আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com