বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্ঘটনায় গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই,জহিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম সোমবার সকাল প্রায় ১১টার দিকে মনতলা থেকে মাধবপুর থানায় আসেন। থানায় কাজ শেষে মোটরসাইকেল যোগে ফাড়িঁতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই গ্রামের কাছে নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান-আহত এসআই জহিরুল ইসলাম এখন শংকামুক্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com