সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে শিশু অপহরণ করে হত্যা ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, ওই উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে শামীম আহমেদের সাথে প্রতিবেশী বিল্লাল মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। গত সোমবার রাত ১০ টার দিকে শামীমের শিশু পুত্র মাহীনুর আহমেদ মাহী (২) ঘর থেকে নিখোজ হয়। পরের দিন মঙ্গলবার শামীম বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার এসআই শহীদুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে আলমগীর, বিল্লাল মিয়া ও তার স্ত্রী সম্রাট বানুকে আটক করে। গতকাল শুক্রবার সকালে শামীমের পুকুর পাড়ে শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com