সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৫ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ২৫০ পরিবারের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি যেভাবে দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, তেমনিভাবে সমাজের ধনী ব্যক্তি ও সমাজ সেবকদেরকেও এই শীতে মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন। তাছাড়া যারা কম্বলের জন্য এসেছেন তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোরও তাগিদ দেন প্রধান অতিথি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মহিবুল হক চৌধুরী, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শফিকুজ্জামান হিরাজ, মিজানুর রহমান শামীম, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, আজীবন সদস্য মশিউর রহমান শামীম, শাহিন মিয়া, রেজু, জালাল মেম্বার, বিপুল রায়, নুরুল আমিন, পারভেজ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, প্রতিদিনের বাণীর আব্দুল হাকিম প্রমুখ।
ইউনিটের যুব প্রধান পঙ্কজ কান্তি পল্লবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব সদস্য আশীষ কুমার কুরী, দিলুয়ার খান, জাকারিয়া রুবেল, অরূপ দাশ অপু, অভিক, সোহেল প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, এই কম্বলগুলি ইসলামী ব্যাংক লিঃ আমাদেরকে সাহায্য করেছে। প্রতিটি পরিবারকে ২টি কম্বল করে কম্বল দেয়ার জন্য জাতীয় সদর দপ্তর নির্দেশ প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com