মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে যাবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে যাবে। কৃষিতে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। ২০০৮ সালে বিদ্যুৎ উৎপাদন ছিল ৪০০০ মেগাওয়াটের নিচে, বর্তমানে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে প্রায় ১১০০০ মেগাওয়াট। জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি গত ২০ ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলাধীন ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত চানপুর গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সুইচ অন করে আলোচনা সভায় এসব কথা বলেন। এ লাইন নির্মাণে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয় হয়। ১৬০টি মিটার স্থাপন করা হয়। ইহাতে প্রায় ২ হাজার মানুষ উপকৃত হবেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় দলমত নির্বিশেষে সকলই আনন্দিত। মোঃ আব্দুল হান্নান চৌধুরী এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, বানিয়াচং পল্লী বিদ্যুতের ডিজিএম এ.কে.এম আজাদ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল, ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক গোপিকা রঞ্জন দাস জন্টু, কাগাপাশা যুবলীগ সভাপতি জুনাব আলী, সেক্রেটারী এরশাদ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com