বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির সুরুজ মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মোঃ সুরুজ মিয়া আর নেই। গতকাল বিকেল সাড়ে ৪টায় শহরের কোর্ট ষ্টেশন রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ নিমতলায় ১ম নামাজে জানাযা অনুষ্টিত হবে। বিকেল ৩টায় তার নিজ বাড়ি বড় বহুলা গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম সুরুজ আলী একজন নিষ্টাবান ও দক্ষ সরকারি  কর্মচারি হিসেবে সুপরিচিত ছিলেন।
উল্লেখ্য, তিনি মরহুম মাহবুব রাজা’র একজন ভক্ত ছিলেন। তার নামানুসারে তার ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণ করেন মাহবুব রাজা মেডিকেল হল।
হবিগঞ্জ জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির অন্যতম নেতা মেসার্স মাহবুব রাজা মেডিক্যাল হলের স্বত্তাধিকারী মরহুম সুরুজ মিয়া মৃত্যুতে হবিগঞ্জ জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নেতা শ্যামল মোদক, প্রদীপ কুমার মোদক পিন্টু, আলী হায়দার চৌধুরী বেলাল, মোঃ মর্তুজা ইমতিয়াজ, ত্রিদেব চৌধুরী বাচ্চু, পীযুষ চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ শাখার নেতা মোঃ আব্দুর রশিদ, প্রনব পাল গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com