শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের কাউন্সিলরের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় ৫ জনকে আসামী করে আজ মামলা হচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের ভেন্টিলেটারের সাথে ঝুলন্ত জ্যোৎস্না বেগম মৃত্যুর ঘটনায় আজ রবিবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহতের ভাই রজব আলী ফকির। তিনি জানান, তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করছেন। এতে ৫ জনকে অভিযুক্ত করা হবে।
এদিক ঘটনার পর থেকে কাউন্সিলর মিজানুর রহমান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার আলোচনায় কথিত মাহফুজ ও নবীগঞ্জের জাহিদা বেগমের কোন হদিস পাচ্ছেনা পুলিশ। তবে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেছেন, কিছুদিনের মধ্যে এ লোমহর্ষক ঘটনার মুল রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কোন কারনে নিরাপরাধ কোন ব্যক্তি যাতে এ ঘটনায় হয়রানী করা হবে না বলেও তিনি জানান। তবে তদন্তের স্বার্থে যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদেরকে খোঁজা হচ্ছে।
নিহত জ্যোৎস্নার মা ফুলেন বিবি ওরপে আশুর মা মেয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com