সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে হবিগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম মতিনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে এক পথসভায় মিলিত হয়। হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক এস.এম মানিকের পরিচালনায় উক্ত পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবদল 20 copyনেতা আবুল কালাম আজাদ, আব্দুল মালেক মেম্বার, হাবিবুর রহমান, মোঃ ইউনুছ মিয়া, মনিরুল হাসান হীরা, ডাঃ নজরুল ইসলাম, শামসুল হক, ডাঃ খায়ের উদ্দিন, আব্দুল ওয়াহেদ আঞ্জব, ছালেক মিয়া, নাজমুল হুদা, সেলিম আহমদ, রহমত আলী, রাজীব আহমেদ, রিমন, কামাল, আমির হোসেন, মোখলিছ মিয়া, লিটন, শংকর, মাসুম, শাহীন, আব্দুল হান্নান, মোঃ রিপন মিয়া, আবুল কাশেম, হাসান, রমজান মিয়া, রাজু আহমেদ, জিয়াউল, হাবিব, রাশেদ, আবু শামা চৌধুরী, নাজমুল হোসাইন, আব্দুর রহমান, রিপন আহমেদ, সোহেল, আমিনুল, আব্দুল খালেক প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, সরকারের নীল নকশার অংশ হিসাবে বাংলাদেশের আগামী দিনের অসংবাধিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে এক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করে অবৈধ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব নয়। অনতিবিলম্বে এই মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করা হলে এদেশের যুব সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূর্বার গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবেই ইনশাল্লাহ্।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com