সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের বার্ষিক প্রীতিমিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ৬ ডিসেম্বর সকালে শাখা প্রাঙ্গনে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডার বার্ষিক প্রীতিমিলনী- ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট হেড অব জোন মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মুনিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ব্যাংকের সিলেট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফ উদ্দিন, আরডিএস সিলেট জোন অফিসার মোঃ দলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যব¯’াপক মোঃ বুরহান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার আরডিএস কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে এবং আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষভাবে অভিনন্দন জানান এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০২০ অর্জনে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ইসলামী ব্যাংকের উন্নয়ন কাজের প্রশংসা করে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তৃতায় মোঃ ওমর ফারুক খান ইসলামী ব্যাংকের অগ্রগতিতে সর্বস্তরের মানুষের সহযোগীতা ও ভালবাসার কথা উল্লেখ করে ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা ও নানামূখী কার্যক্রমের বর্ণনা দেন। তিনি নতুন নতুন সেবা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com