মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডঃ জাবেদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আকম উস্তার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন, গাজী মোঃ মিজবাহ উদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব) আবেদ খান, আফরুজ আফগান তালুকদার, ডাঃ মোঃ আফরুজ মিয়া, মোঃ ফটিক খান, ওয়ারেন্ট অফিসার (অব) আব্দুল করিম, অপু আহাম্মেদ ও রাশেন্দ্র দাশ পিংকু প্রমুখ।
সভায় এমপি মুনিম চৌধুরী বাবু বলেন- সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ৯০ সালের ৬ ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। সেদিন তিনি পদত্যাগ না করলে জাতীয় পার্টি এখনও ক্ষমতায় থাকত। সভায় সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন- ৯০ এর পর থেকে ২টি দলই ক্ষমতায় যাওয়ার জন্য পল্লীবন্ধু এরশাদের দ্বারস্থ হয়েছেন। এতেই প্রমাণিত হয় জাতীয় পার্টি ওই দুটি দল থেকে অনেক বেশি গণতান্ত্রিক ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com