সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ের আব্দুল বাছিত হত্যা মামলার আসামী ইসলাম গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ৭৭১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আব্দুল বাছিত হত্যা মামলার অন্যতম আসামী কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মামলার দায়িত্ব প্রাপ্ত এসআই ডিএমএ মজিদ সিলেট এর ওসমানী নগর থানা এলাকার কাশিকাপন গ্রামে অভিযান চালিয়ে বাছিত হত্যা মামলার অন্যতম আসামী খাগাউড়া ইউনিয়নের দুদু মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২২) কে গ্রেফতার করে। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গত ১১ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে ধূলিয়া ঘাটুয়া নামকস্থানে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল বাছিত। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে মারা যান আব্দুল বাছিত। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ মমতা বেগম বাদী হয়ে খাড়াউড়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রেজাককে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি (মামলা নং-১৮/তাং-১৩-১০-১৪ ইং) হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই ডি,এম,এ মজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com