রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আইনী হুমকি পেয়ে সৌদি নারীদের ড্রাইভিং পরিকল্পনা পিছিয়ে গেল

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৬৯৬ বা পড়া হয়েছে

এস এইচ টিটু, সৌদি আরব থেকে ॥ সৌদিতে সরকারি ফতোয়ার মুখে পিছিয়ে গেলেন সৌদি নারীরা। গাড়ি চালানোর নিষেধাজ্ঞার প্রতিবাদে শনিবার বিক্ষোভে নামতে চেয়েছিলেন তারা। কিন্তু সরকারি ফতোয়ার মুখে পিছিয়ে গেলেন তাঁরা। সৌদি সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।
তবে গাড়ি চালানো অধিকার ফিরে পেতে উদগ্রিব মেয়েরা আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন। বুধবার সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় ঘোষণা করে নিয়ম ভাঙলেই কড়া শাস্তি। এই হুমকির মুখেই শনিবার আন্দোলন করবেন না তারা। আন্দোলনকারী নাজলা আল-হারিরি বললেন, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সতর্কবার্তাকে সম্মান জানিয়ে মেয়েদের কাল স্টিয়ারিং ধরতে নিষেধ করেছি। বরং পরবর্তীতে এই আন্দোলন লাগাতার করা হবে।
সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা-শাস্তি-বিক্ষোভ, নতুন কিছু নয়। প্রতিবাদ স্বরূপ ২০১১ সালে গাড়ি চালিয়ে ইন্টারনেটে ছবি পোস্ট করেছিলেন মানবাধিকার কর্মী মানাল আল-শরিফ। পরিণামে সপ্তাহ খানেক জেলে কাটাতে হয় তাঁকে। মানালের মতো মেয়ের সংখ্যা ক্রমেই বাড়ছে আরবে। গত সেপ্টেম্বরেও এক বার অনলাইন আন্দোলন শুরু হয়। সমর্থনে ১৬ হাজার স্বাক্ষর জমা পড়ে অনলাইনেই। তাতেই গতি পায় ২৬ অক্টোবরের আন্দোলন।
মেয়েদের এই বেপরোয়া আচরণে মাথায় হাত পড়েছিল প্রশাসনের। সম্প্রতি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে, মেয়েরা গাড়ি চালালেই কঠিন শাস্তি।
আন্দোলনে যুক্ত কয়েক জন মহিলার অভিযোগ, বৃহস্পতিবার থেকে হুমকি-ফোন আসতে শুরু করেছে তাঁদের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলারা জানিয়েছেন, ফোনের ও পারে যারা ছিল, তারা মন্ত্রীর লোক। নাম ভাঙ্গিয়ে ভয় দেখাচ্ছে তারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-তুর্কি প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে তিনি জানান, বুধবার সরকারি ভাবে নোটিস দেয?া হয়েছিল, ২৬ তারিখ পথে নেমে সমাজের শান্তি-ভঙ্গ করলেই শাস্তি। সেটাই শুধু ফোন করে বোঝানো হয়েছিল ওই মহিলাদের।
আল-তুর্কি বলেন, মন্ত্রণালয়ের তরফ থেকে ফোন করে কয়েক জন মহিলাকে গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে কোনো হুমকি ছিল না। সরকারি নোটিস সম্পর্কে ওঁরা যাতে অবগত হন, সেটাই শুধু নিশ্চিত করা হয়েছে। তুর্কি পরে এ-ও জানান, কেউ যদি অনলাইন প্রচারেও যোগ দেয়, সাইবার-অপরাধে তার পাঁচ বছর জেল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com