বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের ব্যবসায়ীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ ॥ বোমাবাজ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়াটার এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাসুক মিয়ার বাসায় পেট্রোল বোম নিক্ষেপ করেছে প্রান্তসহ কয়েকজন দূর্বৃত্ত। গতকাল রাত এগারোটার দিকে ওই বোমা হামলার ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিগন্ত পাড়ার এক যুবকের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় প্রান্তসহ কয়েকজন যুবকের। এসময় স্টাফ কোয়াটার এলাকার যুবক তন্ময় বিষয়টি নিস্পত্তি করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রান্তসহ কয়েকজন যুবক রাত ১১টার দিকে তন্ময় এর বাসায় পর পর কয়েকটি পেট্টোল বোমা নিক্ষেপ করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম ও এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য এর নেতৃত্বে রাত সাড়ে এগারোটার দিকে অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে প্রান্তকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি আচ করতে পেরে তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। উল্লেখ, গ্রেফতারকৃত প্রান্ত এর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে অনন্তপুর এলাকার বাসিন্দা শিরু মিয়া চৌধুরীর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com