সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবগঠিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি ও শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, আ ক ম উস্তার মিয়া তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহিত আহমেদ চৌধুরী, ডাঃ সবুজ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক গাজী মিছবা উদ্দিন প্রমুখ। সভায় বক্তব্য রাখেন- জাপা নেতা আব্দুস শহিদ মেম্বার, আক্তার আলী, আলী মিয়া, আলী হোসেন, আজগর আলী প্রমুখ। সভায় এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন- পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান পল্লীবন্ধু এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- সকল ভেদাভেদ ভূলে পার্টিকে সংগঠিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পল্লীবন্ধু এরশাদের আস্তা ও বিশ্বাসের মর্যাদা রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com