শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অনশন করছে গাইবান্ধার এক যুবতী। প্রেমিক ও তার পরিবার ওই যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে রাজি না হলেও যুবতী তার দাবিতে অনড় অবস্থানে রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় মুখরোচক আলোচনা ঝড় বইলেও তা স্থানীয় প্রশাসনকে নাড়া দিতে পারছে না।
এলাকাবাসী সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ গ্রামের আবদুর রহমানের পুত্র আবদুল খালিক ওরপে সারফিন দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত আছেন। প্রায় ৫ বছর আগে মোবাইল ফোনের ক্রসকানেকশনে তার সাথে পরিচয় হয় গাইবান্ধা জেলা সদরের বিএইচ রোড কালীবাড়ি পাড়ার এরশাদ আলী মন্ডলের কন্যা শাহারা খানম পারভীন এর সাথে। পরিচয়ের সুবাদে সারফিন ও শাহারা মোবাইল ফোনে কথোপকথন চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এ প্রেমের সম্পর্ক ক্রমেই গভীর থেকে গভীর হতে থাকে। মোবাইল ফোনের কথোপকথন সময়ের ব্যবধানে ভিডিও কনফারেন্সে রূপ নেয়। শাহারা খানম পারভীন জানান, সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে এক পর্যায়ে তারা মোবাইলে বিয়ের কাজটিও সেড়ে ফেলে। বছর তিনেক আগে শারফিন দেশে এসে শাহারাকে নিয়ে বিভিন্ন স্থানে হানিমুন (মধু চন্দ্রিমা) সম্পন্ন করে। পরে আবার সে তার কর্মস্থলে চলে যায়। এরপর পূনরায় তাদের ফোনালাপ ও ভিডিও কনফারেন্স চলতে থাকে। গত ২৩ অক্টোবর শারফিন ছুটি নিয়ে দেশে আসে। দেশে আসার পর শারফিন রহস্যজনক কারণে শাহারাকে এড়িয়ে চলতে থাকে। অবস্থা বেগতিক দেখে শাহারা খানম পারভীন গত ৭ নভেম্বর গাইবান্ধা থেকে বাহুবলের ডুবাঐ গ্রামে শারফিনের বাড়িতে এসে হাজির হয়। এ সময শাহারা খানম নিজেকে শারফিনের বিবাহিত স্ত্রী দাবি করে। বিষয়টি আঁচ করতে পেরে শারফিন গা-ঢাকা দেয়। খবর পেয়ে স্থানীয় মেম্বারসহ মুরুব্বীগণ ঘটনাস্থলে এলেও শারফিনের পরিবার শাহারা খানমকে বরণ করে নিতে রাজি হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি মেম্বার ফারুক আহমেদ ওরপে নইমুল্লাহ জানান, আমরা বিষয়টি মিটমাট করার চেষ্টা করছি। ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান বিষয়টি বাহুবল মডেল থানা কর্তৃপক্ষকেও অবগত করেছেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি আলী ফরিদ জানান, ইউপি চেয়ারম্যান আমাকে ঘটনাটি জানিয়ে বলেছেন তারা সমঝোতার চেষ্টা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com