বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ শহরে আবারও সক্রিয় ফুঁ পার্টি ॥ আতঙ্কে সাধারণ মানুষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ পকেটমার চক্র, স্থানীয়ভাবে পরিচিত “ফুঁ পার্টি” নামে। সম্প্রতি পুলিশ এ চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে তারা পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটির সদস্যরা শহরের বিভিন্ন জনবহুল এলাকায় অবস্থান নিয়ে সুযোগ বুঝে সাধারণ মানুষের টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। বিশেষ করে কোর্ট এলাকা, সদর হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস), বাসস্ট্যান্ডসহ বিভিন্ন ব্যস্ত স্থানে তারা ওত পেতে থাকে।
অভিযোগ রয়েছে, বাবুল, আওয়াল, জুবেলসহ এ চক্রের বেশ কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
শহরবাসীর দাবি, এ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তাদের স্থায়ীভাবে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে জনবহুল এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com