বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহুলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের সবচেয়ে বড় স্পট হিসেবে বহুলাকেই আখ্যায়িত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় গোপায়া ইউনিয়ন পরিষদে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, গোপায়া ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুবদল নেতা শাহ্ মশিউর রহমান কামাল, মোঃ শাহিন মিয়া। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের মেম্বার, সাংবাদিকসহ সকল স্তরের নেতৃবৃন্দ। মাদক, জুয়া-ইভটিজিং ও দাঙ্গা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়। তালিকা অনুযায়ী বহুলা গ্রামে অভিযান চলবে। প্রতিদিনই বহুলা গ্রামের বিভিন্ন স্পটে মাদক কেনাবেচা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে মূলহোতারা এখনও রয়েছে অধরা। তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com