মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে ৬ হাজার ৩শ কেজি জিরাসহ কাভার্ড ভ্যান জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করে ভুয়া নথিপত্র তৈরি করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় একটি কাভার্ড ভ্যানসহ ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান চালালে রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে বিভিন্ন স্ক্যানকৃত নথি, ভুয়া সিল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সিল জাল করে তৈরি করা বিল অব এন্ট্রি সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি সুরায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা ব”দ্ধির আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com