মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি জাহিদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুঘর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডালিম মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের সফর আলীর ছেলে।
এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com