বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ॥ পরিবেশ পরিচ্ছন্ন করার আহ্বান জেলা প্রশাসকের

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডেও মাস্টার কোয়ার্টারে প্রধান অতিথি হিসেবে এ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।
তিনি এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান। আলোচনার পর হবিগঞ্জ পৌরসভার টিম ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔধষ ছিটানো হয়। এছাড়াও পরিচ্ছন্নতাকার্যও পরিচালনা করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com