নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফারিয়া’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৯ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ফারিয়া’র সিনিয়র সদস্য মোঃ মোশাহিদ ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এটিএম সালাম, উপজেলা যুবদল নেতা রায়হান আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ ও যুবনেতা আহমদ রাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া সদস্য মিজানুর রহমান, আব্দুল হাদী, হরিপদ রায়, রাজিব চক্রবর্তী, হেলাল আহমেদ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়ন্ত দাশ, নাজমুল আলম, মোঃ শাহজাহান, বাপ্পী মিয়া, রাশেদ উল আলম, আতিকুর রহমান, মিলন আলী, আঃ আলীম, আকাশ বিশ্বাস, মাহাফুজ মিম, রবিউল ইসলাম, আব্দুল জলিল, মীর জাহান আলী রিপন, কিবরিয়া, ধর্ম নারায়ন বর্মন, মামুনুর রশিদ, জসিম উদ্দিন, দুলাল চৌধুরী, আল আমিন, মশিউর রহমান, মোঃ সেলিম, সাব্বির আহমদ, দিপু মিয়া, ফেরদৌস রতন, সোহাগ আহমদ প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে পুর্বের কমিটির সাধারণ সম্পাদকের পদত্যাগ ও নানা অভিযোগের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করে মিজানুর রহমান’কে আহ্বায়ক ও আব্দুল হাদী’কে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হরিপদ রায়, রাজিব চক্রবর্তী, হেলাল আহমেদ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়ন্ত দাশ। সভায় আগামী এক মাসের মধ্যে একটি নির্বাচন কমিশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন। ৭ দিনের মধ্যে পুর্বের কমিটির সভাপতি সংগঠনের ১০ বছরের আয় ব্যয়ের হিসাব আহ্বায়ক কমিটির নিকট হস্তান্তরের আহ্বান জানানো হয়। অন্যতায় সংগঠনের পক্ষ থেকে আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নির্বাচিত কমিটি গঠনের আগ পর্যন্ত সংগঠনের মাসিক চাদাঁ বন্ধ থাকার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে ব্যাংক একাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন হওয়ার সিদ্ধান্ত হয়।