রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে পাহাড়ের মাটি কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় পাহাড়ের মাটি অবৈধভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের সদস্য মো. শামীম আহমেদ (৫২), পিতা কাছন মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতে গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান চলাকালে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং এটি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com