বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ পৌরসভার আওতায় ২৫ টি উন্নয়ন কাজ চলমান

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পৌর এলাকায় প্রায় ২৫ টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। কাজগুলোর মধ্যে গলি রাস্তা ও ড্রেন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস রোডের সাথে সংযুক্ত ঘোষপাড়ার এক গলি রাস্তা ও ড্রেন নির্মানের কাজ শেষ হয়েছে। রাজনগর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালের পাশে একটি রাস্তা এবং তার পাশে ড্রেন নির্মানের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এছাড়া শহরের ৬ নং ওয়ার্ডের ঝিলপাড়া এলাকার রাস্তা ও ড্রেনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আরো যে রাস্তা ও ড্রেনের কাজ শেষ হয়েছে সেগুলো হলো উমেদনগর পূর্বহাটি, পৌদ্দার বাড়ী, তেঘরিয়া, বিওসি পার্শ্ববর্তী ড্রেন ও রাস্তা, বগলা বাজার আখড়ার পাশে, নাতিরাবাদ কবরস্থানের পাশে ড্রেন ইত্যাদি। প্রকৌশল বিভাগ জানায় প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী কাজগুলো দ্রুততম সময়ের মাঝে শেষ হবে। এই কাজগুলো সম্পূর্নরূপে বাস্তবায়ন করে এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com