বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বহুলায় সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ আদালতে উজ্জলের স্বীকারোক্তি

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তার (২৭) নামে নারী শ্রমিককে এসিড নিক্ষেপের ঘটনায় আটক স্বামী উজ্জল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। তবে সে আক্ষেপ করে জানায়, এসিড দিয়ে তাকে হত্যা করতাম দুঃখ ছিলো না। হয়তোবা ফাঁসি হতো। সে আরও জানায়, তার স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ কারণেই সে তাকে হত্যা করতে চেয়েছিলো। আরও রাগ উঠে তাকে তালাক দেয়ায়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনায় রুবিনার বাবা আলী হোসেন বাদী হয়ে সদর থানায় আব্দুল বারিকের পুত্র উজ্জল মিয়াকে আসামি করে মামলা করেন। জানা যায়, আহত রুবিনা আক্তার বড় বহুলা গ্রামের আলী হোসেনের কন্যা। তিনি অলিপুর আরএফএল কারখানায় কর্মরত। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে তার সাবেক স্বামী উজ্জল মিয়া এসিড দিয়ে তার উপর হামলা চালিয়েছে। হাসপাতালে আহত রুবিনার পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার ও উজ্জল মিয়া সম্পর্কে ফুফাতো ভাই-বোন ছিলেন। পারিবারিক কলহের জেরে প্রায় চার থেকে পাঁচ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আরএফএল কোম্পানিতে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বাবার বাড়ির সামনের সড়কে পৌঁছালে ওঁৎ পেতে থাকা উজ্জল মিয়া তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত রুবিনা আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সি, সদর থানার ওসি জাহিদুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উজ্জলকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com