বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ২০২৬ সালের বোরো মৌসুমে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) বেলা ২ টায় উপজেলা এলএসডি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১ হাজার ২৩২ জন কৃষকের আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ২৭৬ জন এবং অপেক্ষমান তালিকায় ৩৫ জনসহ মোট ৩১১ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে ক্রয় করা হবে। এ বছর বাহুবল উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫৫১ মেট্রিক টন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় স্নানঘাট ইউনিয়নের একজন নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, উপজেলা এলএসডি কর্মকর্তা সামিউল আলীম, সাংবাদিক ফয়সাল চৌধুরী ও বাহুবল প্রেসক্লাব ও গণমাধ্যম প্রতিনিধি হাবিবুর রহমান নোমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com