স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মেন্দি মিয়ার পুত্র। থানার ওসি আবুল কালামের নেতৃত্বে এসআই কাশেম, কাওসার ও নয়ন মনি দেবসহ একদল পুলিশ গালর্স স্কুলের সামন থেকে তাকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। সে এতোদিন পলাতক ছিলো।