সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে ত্রিভুজ প্রেম নিয়ে সংঘাতের আশংকা ॥ পরকীয়া প্রেমিক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসীর স্ত্রীকে নিয়ে ত্রিভূজ প্রেমকাহিনীকে কেন্দ্র করে সংঘাতের আশংকা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রবাসীর স্ত্রী প্রেমিক নবীগঞ্জের ইমামবাড়ি গ্রামের নাঈম নামে এক প্রেমিকের সাথে ভাঙ্গারপুল এলাকার একটি দোকানে জুস খাওয়ার সময় অপর প্রেমিক উমেদনগর গ্রামের মোরগ ব্যবসায়ী আব্দাল মিয়া তার ২/৩ জন বন্ধু মিলে উত্তম মধ্যম দিয়ে নাঈমকে সদর থানায় সোপর্দ করে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী কৌশলে সটকে পড়ে। স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসীর সাথে ৩ বছর আগে বিয়ে হয় ভাদৈ গ্রামের এক যুবতীর। এরপর স্বামী বিদেশ চলে যায় রং নম্বরে পরকীয়া প্রেম শুরু হয়। প্রায়ই তারা দেখা সাক্ষাত করতো। এদিকে আব্দাল তার প্রবাসীর বন্ধুর স্ত্রীকে ভালোবাসে। কিন্তু সে আব্দালকে ভালোবাসে না। আব্দাল এসব তার বন্ধুকে জানায়। এক পর্যায়ে বন্ধু তাকে সোর্স হিসেবে নিয়োজিত করে। গতকাল ওই সময় উৎপেতে থেকে নাঈম ও প্রবাসীর স্ত্রীকে আটক করে। এক পর্যায়ে নাঈমকে থানায় দিলেও প্রবাসীর স্ত্রী সটকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাঈম থানায় আটক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com