রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুন সিলেট সফরকে কেন্দ্র করে মাধবপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর সিলেট ও শ্রীমঙ্গল সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তারা আরও বলেন, মাধবপুর হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। তাই প্রধানমন্ত্রীর আগমনের দিন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানাবেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অভ্যর্থনা আয়োজনের জন্য সকল ইউনিটকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নেতারা বলেন, ১৭ জুনের সফরকে স্মরণীয় করে রাখতে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com