সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) মাধবপুর উপজেলা কমপ্লেক্সের পুকুরপাড় ও বানেশ্বর সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এ অর্থবছরে মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করে মাধবপুর উপজেলায় এক লক্ষ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছি।” তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, সালমান কায়েস, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর বিএনপির সদস্য হাজী সোলায়মানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com