নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি,পল্লি বিদ্যুৎ এর ডিজি এম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, উপজেলা প্রজীব কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ছাদিকুর রহমান শিশু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আঃ রশিদ, হায়দার আলী খান, গজেন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল হুসেন আজাদ প্রমূখ। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া নবীগঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। নবীগঞ্জ শহরে ঘটে যাওয়া ডাবল মার্ডার, ইনাতগঞ্জ ইউনিয়নের মহিলা হত্যাসহ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে ঘটে যাওয়া বিষয়টিকে দ্রুত সমাধান করার জন্য প্রশাসনকে আহবান জানান।