বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। ৪ মার্চ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। “এ প্রসঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম কর্মক্ষেত্রে তেমন তৎপর ছিলেন না। তার কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না। তাই তাকে বদলি করা হয়েছে।
তিনি বলেন- বদলি আমাদের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার (রুটিন ওয়ার্ক) অংশ। কেউ কাজে মনোযোগী না হলে তাকে অন্যত্র বদলি করা হয় এবং সেখানে নতুন কর্মকর্তা আনা হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সময়েও পুলিশে বদলির একটি প্রক্রিয়া থাকে।”

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com