মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জের রিপাতপুর বুড়া ঠাকুর মন্দিরে ঝাকজমক ভাবে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুরের শ্রী শ্রী বুড়াঠাকুর গাছতলায় ৩০তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ৪ মার্চ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, সাতক্ষীরার কীর্তনীয়া তত্ত্ব বিশারদ ছোট হরিদাস সরকার, বিয়ানী বাজারের দেবাশীষ দাশ, বালাগঞ্জের সুমন বৈদ্য, নবীগঞ্জের সাজুমনি দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। অনুষ্ঠানে গীতাপাঠ করেন, কানাই লাল দাশ, আলোচনা করেন, ডাঃ ননী গোপাল নাথ।
কীর্তন কমিটির সভাপতি মতি লাল দাশ এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাশ সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, এমপি ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, হবিগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাশ, কীর্তন কমিটির অর্থ সম্পাদক সুমন পাল, সহ অর্থ সম্পাদক জিতেন্দ্র দেবনাথ, বিষ্ণু রায়, উত্তম কুমার রায়, লিটন দেবনাথসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
একইদিনে নবীগঞ্জের হালিতলা গ্রামের প্রয়াত জিতেন্দ্র পালের আত্মার শান্তি কামনায় ক্ষিতিশ পাল, সুভাষ পাল, শ্রীবাস পাল, প্রবাস পাল, কানাডা প্রবাসী পরিতোষ পাল, পরিমল পাল, অমৃত পালের আয়োজন অষ্টপ্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠান ৪ মার্চ বুধবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে কীর্তন পরিবেশন করছেন, সাতক্ষীরার কীর্তনীয়া তুলসী রানী বৃন্দা, নির্মল সরকারসহ কীর্তনীয়াবৃন্দ। অনুষ্ঠানে নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, এস আই পুলক দত্ত, শিক্ষক লিটন চন্দ্র রায়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com