বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী শাহ্ আবু বক্করকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন।
গত ২ মার্চ সোমবার রাত ১০টায় দেবপাড়া ইউপি ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ সাহান আলী। ১০নং দেবপাড়া ইউপি যুবদল নেতা মোঃ নুর উদ্দিন আবু’র পরিচালনায়, এতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা শাহ্ আবু বক্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ মোঃ জুনাব আলী ও বিএনপি নেতা শেখ খায়রুল আলম আতিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধিত ব্যক্তিত্ব ও ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ আবু বক্কর বলেন, সর্ব প্রথমেই মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবীদ ড. রেজা কিবরিয়ার ধানের শীষের পক্ষে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করতে এসেছিলাম এবং নবীগঞ্জ বাহুবলের সর্বস্তরের জনগণ বিশাল ভোটে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে বিজয়ী করেছেন। এজন্য সর্বস্তরের সকলেন নিকট কৃতজ্ঞতা জ্ঞাপণ করে সবার নিকট তিনি দোয়া / আশির্বাদ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com